শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
খেলা

এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান

আবারও এশিয়া কাপের একই গ্রুপে পড়েছে দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এক টুইটে এ খবর দিয়েছেন।

টুইটারে জয়ের প্রকাশ করা ক্যালেন্ডারে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। তৃতীয় দল হিসেবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অপর গ্রুপের তিন দল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান।

২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডেও একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এরপর গত বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেও দেখা হয়েছে ভারত–পাকিস্তানের। এক গ্রুপে ছিল টি–টোয়েন্টি সংস্করণে গত বছরের এশিয়া কাপেও। এ বছরের এশিয়া কাপেও সেটাই হচ্ছে।

৫০ ওভারের টুর্নামেন্টটিতে বাছাইপর্ব ছাড়া মোট ম্যাচ হবে ১৩টি। এর মধ্যে ছয়টি লিগ ম্যাচ আর ছয়টি সুপার ফোরের ম্যাচ। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। সবকিছু ঠিক হয়ে গেলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, টুর্নামেন্টটি কোন দেশে অনুষ্ঠিত হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।