শিরোনাম
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরছেন জামায়াত আমির ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

এখনো নেভানো যায়নি সুন্দরবনের আগুন, কাজ করছে ৫টি ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
এখনো নেভানো যায়নি সুন্দরবনের আগুন, কাজ করছে ৫টি ইউনিট
সংগৃহীত ছবি

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন নির্বাপণের কাজ শুরু হয়েছে।

রবিবার (০৫ মে) সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করেছে।

এতে পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করছেন। এর আগে শনিবার (০৪ মে) সাড়ে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকান্ডের খবর পায় বন বিভাগ। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সন্ধ্যা হওয়ায় তারা অভিযান সমাপ্ত করে চলে যায়। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ স্থানীয় প্রাশন সকলে আগুন নির্বাপণের কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ জানান, সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর বন বিভাগ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সেখানে ছুটে যায়। গতকাল সন্ধ্যা হওয়ায় আমরা কার্যক্রম শুরু করতে পারি নাই।

সকাল থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটে আগুন নেভানোর কাজ শুরু করছে। আমাদের সাথে নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ, স্থানীয় প্রাশসন ও সাধারন মানুষ আগুন নির্বাপণের কাজ করছে।

মামুন / আল / দীপ্ত সংবাদ