শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

একশো টাকায় ভোট কেনার দিন শেষ: স্বাস্থ্যমন্ত্রী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
একশো টাকায় ভোট কেনার দিন শেষ: স্বাস্থ্যমন্ত্রী

 

 

একশো টাকা দিয়ে ভোট কিনে চলে যাবেন সেই দিন আর নাই, মানুষ এখন বুঝে। কারন মানুষ শিক্ষিত হয়েছে, তারা জানে কোথায় ভোট দিতে হবে। কোথায় উন্নয়ন আছে, মানুষ তা ভালো বোঝে। উন্নয়নের মাধ্যমে ভোটের দাবিদার হতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০২৩–২৪ অর্থবছর হতে দেড়শতাধিক অসহায়, দরিদ্র মানুষের মধ্যে টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীতা করেছে। বিএনপি গুলি, আগুন. সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসে। আগামীতে ক্ষমতায় আসার জন্য তারা আবারও সেই টেকনিক ব্যবহার করছে। কারন বিএনপি কখনো মানুষের মন জয় করে ক্ষমতায় আসতে চায় না।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য বড় বড় কথা বলছে। বিএনপির লক্ষ্য হচ্ছে ক্ষমতা আর তাদের দাবি একটাই শেখ হাসিনাকে সরাও, আ.লীগ সরকারকে সরাও। কিন্তু বিএনপি একবার বলেনা, ক্ষমতায় গেলে আমরা এই উন্নয়ন করবো, মানুষের জন্য এটা–সেটা করবো। তাদের চেষ্টা একটাই যে দল ক্ষমতায় আছে, তাকে সরাও।

পৌরসভার মেয়র রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেলা যুবলীগের যুগ্ম–আহবায়ক মাহাবুবুর রহমান জনি উপস্থিত ছিলেন।

 

এসএ/দীপ্ত নিউজ