শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বিনোদন

একটা বিয়ে ভাঙলে মেয়েটা চরিত্রহীন: মধুমিতা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
একটা বিয়ে ভাঙলে মেয়েটা চরিত্রহীন: মধুমিতা

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু তাদের সংসার জীবন সুখের হয়নি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে নিয়ে কথা বলেছেন মধুমিতা। অভিনেত্রী বলেন, একটা মেয়ের দশটা সম্পর্ক ভাঙতে পারে কিন্তু একটা বিয়ে ভাঙলেই তাকে চরিত্রহীন বলা হয়। মেয়েটাকে নিয়ে অনেক প্রশ্ন ওঠে। এটা অনেক বছর ধরেই আমার সঙ্গে ঘটছে।

তিনি আরও বলেন, বিয়েটা ভেঙেছে মানে মেয়েটারই দোষ। আরে দোষী যে কাউকে হতে হবে তার তো কোনও মানে নেই। আর বিয়ে ভাঙার পর যদি মেয়েটা আরও বেশি স্ট্রং আর ইন্ডিপেনডেন্ট হয়ে যায়, তাহলে তো কথাই নেই! লোকে ভাবে নিশ্চয় ‘ডাল মে কুছ কালা হ্যায়’। এইসব ভেবে বাঁচলে তো আমি ডিপ্রেশনে চলে যাব আর আমি ডিপ্রেশনে গেলে কেউ আমার বাড়িতে এসে ভাত দিয়ে যাবে না। আমাকেই খেটে খেতে হবে।

মধুমিতা বলেন, প্রেমে বিশ্বাস–অবিশ্বাস নিয়ে আমি কিছু বলতে পারব না, কারণ আমি ওই বিষয়টা নিয়ে ভাবছিই না। আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার সময় নেই। ভবিষ্যতে জীবন যদি আমার জন্য কিছু ভেবে থাকে তাহলে নিশ্চয় হবে। আর না হলেও ক্ষতি নেই, আমার কাছে সম্পর্কটা জীবনের আবশ্যক বিষয় নয়।

শায়লা/ দীপ্ত নিউজ