শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছয় ঘণ্টার জন্য টোল ফ্রি ‘রেড অ্যালার্ট’ জারি করল আমিরাত ৪ দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এমন তথ্য গুজব: পেট্রোবাংলা নাসীরুদ্দীন পাটওয়ারী.আওয়ামী লীগ রাতে পণ্যের দাম বাড়াত, তারেক রহমানও সেই পথে হাঁটছেন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের বিক্ষোভ:গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহাসড়কে আগুন দিয়ে পোশাক শ্রমিকদের অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

উত্তরবঙ্গে সব পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উত্তরবঙ্গে সব পেট্রলপাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার

পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ধর্মঘট নিয়ে দুপুরে পেট্রলপাম্প মালিকের সঙ্গে বৈঠকে বসে বগুড়া জেলা প্রশাসন। বৈঠকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে বিকেল ৪টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

উল্লেখ্য, আট ঘণ্টা চলমান ছিল উত্তরবঙ্গে পেট্রলপাম্পের মালিক ও কর্মচারীদের এই ধর্মঘট।

 

এসএ