শিরোনাম
ঢাকা-চট্টগ্রামে বন্ধ হচ্ছে ৬২১ টাকার ডায়ালাইসিস, দুঃশ্চিন্তায় কিডনি রোগী পাজেরো-ল্যান্ড ক্রুজারসহ পড়ে থাকা ৮ গাড়ি নিলামে বিক্রি করবে চট্টগ্রাম কাস্টমস স্বর্গে যাওয়ার বিনিময়েও শত্রুদের ক্ষমা করব না: ট্রাম্প দেশের ৮ বিভাগেই বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যাত্রীবাহী বাসে আগুন নিজের বয়স জানালেন সাদিয়া আয়মান বিয়ের আগে যেসব স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মেয়াদ শেষ হলে বিদেশে থেকে পাসপোর্ট রিনিউ করবেন যেভাবে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি
দীপ্ত নিউজ
জাতীয়

এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: শেখ রবিউল আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে, এ জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলার নির্মাণাধীন টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম জানান, ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেয়ার আশ্বাস দেন রেলপথ মন্ত্রী।

নৌপরিবহন মন্ত্রী বলেন, লাইটার জাহাজে গমসহ প্রয়োজনীয় পণ্য নির্ধারিত সময়ের মধ্যে খালাস না করে মজুত রাখার অভিযোগ পাওয়া গেছে। এতে কৃত্রিম সংকট তৈরি হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে কিছু প্রমাণ মিলেছে এবং ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটি চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌমন্ত্রণালয় উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

 

এসএ