শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইসরায়েল বড় ভুল করেছে, শাস্তি পেতেই হবে: খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসরায়েল বড় ভুল করেছে, শাস্তি পেতেই হবে: খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি । ছবি: সংগৃহীত

ইসরায়েল বড় ভুল করেছে। এর শাস্তি অবশ্যই পেতে হবে। ইরানে চালানো যুক্তরাষ্ট্রের হামলার জেরে এই মন্তব্য করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির এ বিবৃতি প্রকাশ করা হয়। চলমান সংঘাতে ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে তিনজন নিহত হন বলে জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা ইসনা। এছাড়া সোমবার সকালে তেহরানের দক্ষিণপূর্বের পাচিন মিলিটারি কমপ্লেক্সেও হামলা হয়।

অন্যদিকে রবিবার রাতে তেল আবিব, হাইফা এবং ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চল লক্ষ করে অন্তত ২৭টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইরান। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর বিশ্বজুড়ে নিজ নাগরিকদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।