শিরোনাম
সেন্টমার্টিনে পর্যটকদের রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী ঢাকা টু কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার : তথ্য উপদেষ্টা ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশ থেকে কতদূর, গতিবেগ কত? জানাল অধিদপ্তর বিশ্ববাজারে বাংলাদেশি বিউটি পণ্যের সম্ভাবনা দেখছেন কোরীয় বিশেষজ্ঞ ড. কিম
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে হাবিপ্রবির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করে হাবিপ্রবির বিক্ষোভ

সারা দেশের ন্যায় দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের গাঁজায় বর্বর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র–ছাত্রী ও শিক্ষকেরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়ক দিনাজপুর টু দশ মাইল মহাসড়কে প্রদক্ষিণ শেষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে এসে সমাবেশ করে।

সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকের একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিহ্মার্থীরা তাদের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। মাস্টার্সের পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা বর্জন করেছে।

সমাবেশে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এনামুল্লাহ, হাজী দানেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রফেসর সোয়েবুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তোফাজ্জল হোসেন তপু প্রমুখ।

সুলতান/আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।