শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
তথ‍্য ও প্রযুক্তি

ইলেকট্রিক বাইক তৈরি করছে কেনিয়ার এক প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইলেকট্রিক বাইক তৈরি করছে কেনিয়ার এক প্রতিষ্ঠান
ইলেকট্রিক বাইক

জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ইলেকট্রিক বাইক তৈরি করছে কেনিয়ার এক প্রতিষ্ঠান। নির্মাতারা বলছেন, এই বাইক বায়ুদূষণ কমাতে সাহায্য করবে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে বিশ্বজুড়ে হুহু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। এই পরিস্থিতিতে কেনিয়ায় তেলচালিত মোটরসাইকেলকে বিদ্যুৎচালিত বাইকে রূপান্তর করেছে, রোম ইলেকট্রিক বাস নামের একটি প্রতিষ্ঠান।

তেলের ট্যাঙ্কের জায়গায় ব্যাটারি বসিয়ে, সহজেই এই বাইক তৈরি করছেন প্রতিষ্ঠানটির গবেষকরা। দেশটির মাচাকোস কাউন্টিতে এই কারখানা গড়ে তোলা হয়েছে।

রোম ইলেকট্রিক বাস এর গবেষক নলেন ” মাত্র এক ডলার খরচ করে আপনি সারাদিন এই বাইকে ঘুরতে পারবেন। তেলচালিত মোটরসাইকেলের ক্ষেত্রে এটা অসম্ভব।” তিনি আরও জানান,তেলচালিত যানবাহনের কারণে বায়ু দূষণ বাড়ছে, তবে এই বাইক জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করবে।

নির্মাতাদের দাবি, পরিবেশ দূষণ কমাতেও সাহায্য করবে এই বাইক। ২টি ব্যাটারি ৪ ঘণ্টা চার্জ দিলে, ১৮০ কিলোমিটার পর্যন্ত চালানো যাবে এই বাইক। আছে পোর্টেবল চার্জারের ব্যবস্থা।