শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইরানে অগ্নি উৎসবে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইরানে অগ্নি উৎসবে নিহত ১১
ইরানের অগ্নি উৎসব

পারস্য নববর্ষ উপলক্ষ্যে ইরানের ঐতিহ্যবাহী অগ্নি উৎসবে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) ইরানে অগ্নি উৎসব উদযাপন করার সময় এ ঘটনা ঘটে। এতে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

জরুরি পরিষেবা প্রধান জাফর মিয়াদফর বলেছেন, ‘২০ ফেব্রুয়ারি থেকে চাহারশানবে সুরি সম্পর্কিত ঘটনায় ২৬ জন মারা গেছে।’ এ ছাড়াও উৎসবের দিন অন্তত ১১ জন এবং তিন হাজার ৫৫০ জনেরও বেশি আহত হয়েছে।

ইরানি ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ মঙ্গলবার (১৪ মার্চ) রাতে উদযাপন করা হয় আগুন উৎসব। এতে আগুনের কুণ্ডলি তৈরি করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী, নিজেদের শুদ্ধ করতে ও অশুভ আত্মা তাড়াতে সেই আগুনে ঝাঁপিয়ে পড়েন অনুসারীরা। দেশটির তরুণ জনগোষ্ঠীর মাঝে ব্যাপক জনপ্রিয় অগ্নি উৎসব। এদের অনেকেই উৎসবকে ঘিরে আতশবাজি তৈরি করেন।

এফএম/দীপ্ত সংবাদ