দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইরানের হামলায় ইসরায়েলি শাসনব্যবস্থা ভেঙে পড়েছিল: খামেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইরানের হামলায় ইসরায়েলি শাসনব্যবস্থা ভেঙে পড়েছিল: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি শাসনব্যবস্থা ‘প্রায় ভেঙে পড়েছিল’।

যুদ্ধবিরতির দুই দিন পর বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তেহরান থেকে এএফপি জানায়, বিবৃতিতে খামেনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্রের হামলার পর জায়নিস্ট শাসন প্রায় ভেঙে পড়েছিল এবং ধ্বংসের মুখে পড়ে গিয়েছিল।’