রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে কয়েক ডজন মানুষের প্রাণহানির কারণ হওয়া বিরল ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

তবে সংস্থাটি এ প্রাদুর্ভাবকে এখনো মহামারী হিসেবে ঘোষণা করেনি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেনেভাভিত্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডায় বুন্দিবুগিও ভাইরাসজনিত ইবোলা সংক্রমণকে আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা (পিএইচইআইসি) হিসেবে বিবেচনা করা হবে।

তবে সংস্থাটি আরও বলেছে, এটি আন্তর্জাতিক জরুরি অবস্থা হলেও বর্তমান বিস্তার ও পরিস্থিতির ভিত্তিতে এখনো মহামারীজনিত জরুরি অবস্থা ঘোষণার মানদপূরণ করেনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More