শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
সোশ‍্যাল ট্রেন্ড

ইন্ডাস্ট্রিতে যা হয়, দু’জনের সম্মতিতে হয় : শ্রীলেখা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইন্ডাস্ট্রিতে যা হয়, দু’জনের সম্মতিতে হয় : শ্রীলেখা

ওপার বাংলা আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যেকোনো বিষয়েই অত্যন্ত সুস্পষ্ট এবং খোলামেলা কথা বলেন তিনি। একদিকে তিনি যেমন অকপট, স্পষ্টবাদী, আবার ব্যক্তিগত জীবন নিয়েও খুল্লামখুল্লা। তাই হরহামেশাই নানা মন্তব্য করে আলোচনার ঝড় বইয়ে দেন।

সম্প্রতি এক ইন্টারভিউতে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তিনি কেন কম কাজ করেন! সে বিষয়ে অভিনেত্রী বলেছিলেন, তিনি বাকিদের মতো তেল দিতে পারেন না। আর টলিউডের অনেকেরই আত্মসম্মান নেই। সে কারণেই বাকিদের তুলনায় তিনি কম কাজ পান।

সেই ইন্টারভিউতে অভিনেত্রী জানিয়েছিলেন, টলিউডে দুটো সিনেমা তখনই বাঁধা হয়ে যায় যখন একজন অভিনেত্রী কোনও অভিনেতা তথা হিরো বা ডিরেক্টরের সঙ্গে প্রেম করেন।

কাস্টিং কাউচের বিষয়ে তিনি জানান, একটি হিন্দি ছবিতে গোবিন্দর সঙ্গে তার কাজ করার কথা ছিল। সাবস্ক্রিপ্ট পড়ে শোনানোর জন্য তাকে ডাকা হয়েছিল। নায়িকা তার ভাইয়ের সঙ্গে সেখানে গিয়েছিলেন বলে জানান। সেখানে গিয়ে খাওয়া, আড্ডা হলেও কাজ হয়নি।

এ প্রসঙ্গে তার ভাষ্য ছিল, ‘বলেন দুজনে স্টেপ না নিলে এগোনো যায় না এক্ষেত্রে। তার মতে আসলে ‘ইন্ডাস্ট্রিতে ধর্ষণ হয় না। কেবল কারও ইচ্ছেকে উসকে দেওয়া হয়।’

সূত্র : হিন্দুস্তান টাইমস