শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মরোক্কোর বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে পাওয়া যাবে না, এমন ইঙ্গিতই দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। আগেই ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে ধারণা করা হচ্ছিল, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই ম্যাচে নেইমারের খেলা অনিশ্চিত।

ইতালিয়ান এই কোচ বলেছেন, নেইমার আগামী সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন। অর্থাৎ আগামী রবিবার ভোর চারটায় মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভাবনা নেই। আনচেলত্তি সরাসরি না বললেও নেইমারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।’

পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার সংগ্রাম করা নেইমারকে কেন বিশ্বকাপ দলে রাখা হয়েছে, সেটা ব্যাখ্যা করে কোচ আরও বলেন, ‘নেইমারকে দলে নেওয়ার কারণ শুধু তার অসাধারণ টেকনিক্যাল দক্ষতা নয়। তার অভিজ্ঞতা এবং তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাদায়ক ভূমিকার বিষয়টিও বিবেচনায় ছিল।’

যুক্তরাষ্ট্রে ব্রাজিল দলের প্রস্তুতি ক্যাম্পে এখনো বুট পরে মাঠে নামেননি নেইমার। সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করলেও এখন পর্যন্ত শুধু রানিং শু ব্যবহার করেছেন এবং বেশির ভাগ সময় কাটিয়েছেন ফিজিওথেরাপিতে। বৃহস্পতিবার রাতে জিমে শারীরিক অনুশীলনের কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সান্তোস তারকা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More