শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

ইজতেমা মাঠের ঘটনায় জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইজতেমা মাঠের ঘটনায় জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, খুনিদের কোনো অবস্থাতেই ছাড় দেয়া হবে না। যারা প্রকৃত দোষী, তাদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে তাবলিগ জামাতের দুই গ্রুপ (জোবায়ের ও সাদ) নিয়ে বিশেষ আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। অন্যায়কারীদের কোনো ছাড় দেয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”

তিনি আরও বলেন, “তাবলিগ জামাতের দুই পক্ষকে নিজেদের অনমনীয় অবস্থান থেকে সরে এসে ছাড় দিতে হবে। তবেই আমরা সুশৃঙ্খল ও সুন্দরভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করতে পারব।”

আলোচনা সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রমুখ।