শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ইউটিউবের নতুন সিইও হচ্ছেন নীল মোহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ইউটিউবের নতুন সিইও হচ্ছেন নীল মোহন
ইউটিউবের সিইও হচ্ছেন নীল মোহন

এবার ইউটিউবের সিইও হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। গুগলের পেরেন্ট অর্গানাইজেশন অ্যালফাবেট আইএনসি এ খবর নিশ্চিত করেছে।
কিন্তু কেন আচমকা পদত্যাগ করলেন সুজান ওউজোস্কি?

জানা গেছে, সুজান এবার পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে আগ্রহী। খেয়াল রাখতে চান স্বাস্থ্যের প্রতিও। এছাড়াও তিনি ব্যক্তিগত প্রোজেক্টে নজর দেবেন। আর সেকারণেই বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মের ইউটিউবের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

যদিও সুজান ওউজোস্কি জানিয়েছেন, ইউটিউবে নতুন সিইও আসার আগ পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি গুগল ও অ্যালফাবেট এই দুই সংস্থায় পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।

গত নয় বছর ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। গুগলের একদম প্রথম দিকের কর্মীদের মধ্যে একজন তিনি। এর আগে গুগলের অ্যাড প্রোডাক্ট বিভাগে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদে দীর্ঘদিন আসীন ছিলেন সুজান ওউজোস্কি। এরপর ২০১৪ সালে ইউটিউবের সিইও পদে যাত্রা শুরু করেন তিনি। এই সংস্থায় সব মিলিয়ে প্রায় ২৫ বছর ধরে কাজ করছেন তিনি।

 

এফএস/দীপ্ত