শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

ইউএস ওপেন কাপের সেমিফাইনাল খেলতে সিনসিনাটিতে ইন্টার মিয়ামি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ইউএস ওপেন কাপের সেমিফাইনাল খেলতে সিনসিনাটিতে ইন্টার মিয়ামি

 

ইউএস ওপেন কাপের সেমিফাইনাল খেলতে সিনসিনাটিতে পৌঁছেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি।

যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবলের সবচেয়ে পুরাতন আসর ইউএস ওপেন কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির বিপক্ষে খেলবে সিনসিনাটি এফসি। মিয়ামি ফাইনালে উঠলে, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দ্বিতীয় শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি হবে লিওনেল মেসির জন্য।

সিনসিনাটির মাঠ টিকিউএল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায়। একইদিন অপর সেমিফাইনালে হিউস্টন ডায়নামোর মুখোমুখি হবে রিয়েল সল্ট লেক। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৮ আগস্ট।

 

আল আমিন/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।