শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
জাতীয়

আশুলিয়ায় দরজা ভেঙে স্বামী-স্ত্রীসহ মেয়ের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আশুলিয়ায় দরজা ভেঙে স্বামী-স্ত্রীসহ মেয়ের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় স্বামী, স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন– রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া (২৮) ও মেয়ে জামিলা (৬)। তাদের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার নলডাঙা গ্রামে। রুবেল রাজমিস্ত্রীর কাজ করতেন। আর সোনিয়া তৈরী পোশাক কারখানায় চাকরি করতেন।

স্থানীয়রা জানান, সকাল থেকে তাদের ঘরের দরজা বন্ধ ছিল। বিকেলে পার্শ্ববর্তী কক্ষের এক ভাড়াটিয়া ওই ঘরের জানালা দিয়ে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে তিনজনের লাশ দেখতে পায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে নরসিংহপুর এলাকার আব্দুল কাদের দেওয়ানের বাড়ির একটি কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায় এবং বাকি দুজনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।