আল-শিফাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

গাজার বৃহত্তম হাসপাতাল আল–শিফাতে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে, হামাসের সাথে লড়াইয়ের কথা স্বীকার করেছে তারা।

জ্বালানি ফুরিয়ে যাওয়ায় আল–শিফা হাসপাতালের জেনারেটর বন্ধ হয়ে গেছে। এতে ইনকিউবেটরে থাকা ৪৫টি শিশুর জীবন ঝুঁকিতে রযেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ই

সরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, এর মধ্যে চার হাজার ৫ শ‘র বেশি শিশু।

এদিকে, ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান–সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী–হিজবুল্লাহ।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More