শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আর্জেন্টিনার পুয়ের্তো মাদ্রিন উপকূলে দেখা মিলছে শতাধিক ফ্ল্যামিঙ্গোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আর্জেন্টিনার পুয়ের্তো মাদ্রিন উপকূলে দেখা মিলছে শতাধিক ফ্ল্যামিঙ্গোর

আর্জেন্টিনার পুয়ের্তো মাদ্রিন উপকূলে দেখা মিলছে শতাধিক ফ্ল্যামিঙ্গোর। শান্ত নীল পানিতে উজ্জ্বল গোলাপি রঙের পাখির ঝাঁক। আর্জেন্টিনার শহর পুয়ের্তো মাদ্রিন উপকূলে, মায়াবী এই পাখির রূপে মুগ্ধ দর্শনার্থীরা।

এ সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় সেখানে ফ্ল্যামিঙ্গো বিচরণ করছে বলে জানান বিশেষজ্ঞরা। শুধু সৌন্দর্যই নয়, ফ্ল্যামিঙ্গোর জীবনাচার দেখতেও এখানে আসছেন অনেকে।

সৌন্দর্য দেখতে আসা এক দর্শনার্থী বলেন, ‘পুয়ের্তো মাদ্রিনে ফ্ল্যামিঙ্গো দেখবো এটা কখনোই আশা করিনি। আর্জেন্টিনার অন্য প্রান্তে এটির বিচরণ বেশ। এটা আমাদের জন্য একটা সারপ্রাইজও।‘

আরেক দর্শনার্থী বলেন, ‘আমি প্রতিদিন এখানে আসি। তারা কীভাবে খায়, তাদের আচরণ সব উপভোগ করি।‘

আর্জেন্টিনার পাখি বিশেষজ্ঞ লুসিয়ানা রাকেল মুসমেসি বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার এটিকে কেন বেশি দেখছি। এর সঠিক উত্তর দেয়া মুশকিল। হতে পারে এ বছর বৃষ্টি কম হওয়ায় এরা উপকূলীয় অংশ বেশি ব্যবহার করছে।‘

গোলাপি রঙের পালকের জন্যই পাখিটি এত সুন্দর। তবে এটির পালক গোলাপি ছাড়াও সাদা, কমলা বা লালও হয়ে থাকে। একটি প্রাপ্তবয়স্ক ফ্ল্যামিঙ্গো ৩/৪ ফুট উঁচু হয় এবং ওজন হয় ৯ পাউন্ড। সবচেয়ে লম্বা হয় গ্রেটার ফ্ল্যামিঙ্গো, প্রায় পাঁচ ফুট। আর লেসার ফ্ল্যামিঙ্গো সবচেয়ে ছোট আকারের, যা হয় ৩ ফুটের মতো।

 

আফ/দীপ্ত নিউজ