শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
আরও ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করল হামাস

 

যুদ্ধবিরতি শর্ত মেনে ফিলিস্তিনে আটক জিম্মিদের হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে এবার ৪ জনের মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে হামাস।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ৪ জিম্মির কফিন ‘আন্তর্জাতিক রেড ক্রস‘ সহায়তায় ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

এর আগে, ইসরায়েল থেকে সতর্ক করে বলা হয়, গাজায় থাকা ২৮ জিম্মির মরদেহের সব ফেরত না দেওয়া পর্যন্ত উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছানো সীমিত করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদন অনুযায়ী, সোমবার ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি হামাস ২০ জীবিত জিম্মি ও ৪ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ড্যানিয়েল পেরেটজ (২২), ইয়োসি শরাবি (৫৩), গাই ইলুজ (২৬) এবং নেপালের নাগরিক বিপিন যোশি (২৩)।

 

এসএ