শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
অর্থনীতি

আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ দিন বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ দিন বাড়ল

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, আয়কর আইন, ‘২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে কোম্পানি ব্যতিত সব করদাতার ২০২৪–২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ জানুয়ারির পরিবর্তে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করি।’

দুই দফা সময় বাড়ানোর পর আগামীকাল ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। এর আগে গত ২৯ ডিসেম্বর ও ১৭ নভেম্বর পৃথক দুটি আদেশে দুই দফা এক মাস করে সময় বাড়ায় এনবিআর।

বর্তমানে এক কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে প্রতিবছর ৪০ লাখের বেশি টিআইএনধারী রিটার্ন দেন।

জুলাই–আগস্টের ছাত্র–জনতার আন্দোলন, ব্যবসা–বাণিজ্যে অনিশ্চয়তাসহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে। প্রতিবছরই নির্দিষ্ট সময়ের পর রিটার্ন জমার সময় বাড়ানোর অভ্যাস থেকে বের হতে পারছে না এনবিআর। এবারও ব্যতিক্রম নয়।

আল