শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য

উত্তর কোরিয়া আবারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের কোস্টগার্ড। বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার উপকূলীয় শহর নাম্পো থেকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

এটি কোরীয় উপদ্বীপের কাছে পীতসাগরে গিয়ে পড়েছে বলে দাবি করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি–না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

চলতি বছর উত্তর কোরিয়া পরীক্ষামূলকভাবে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্রের ছুড়েছে। এর আগে আর কোনো বছর এতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেনি তারা। তাদের এ পরীক্ষাকে ‘নজিরবিহীন’ বলছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে রবিবারে দেশটি পূর্ব উপকূলীয় সাগরে দুটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তাদের গোয়েন্দা উপগ্রহ কর্মসূচীর জন্য এ উৎক্ষেপণ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিল তারা। এপ্রিলের মধ্যে তাদের এ কর্মসূচী সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে।

এফএম/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।