শিরোনাম
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই
দীপ্ত নিউজ
জাতীয়

আবারও পরিবর্তন হলো সিএনজি পাম্পের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও পরিবর্তন হলো সিএনজি পাম্পের সময়সূচি

রমজান উপলক্ষ্যে আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টার পরিবর্তে সিএনজি স্টেশনসমূহ বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার (১৩ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আজকের বৈঠকে মূলত দুটি সিদ্ধান্ত হয়েছে। একটি হচ্ছে, সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। ছাড়া ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি পাম্প স্টেশন।

নসরুল হামিদ আরও বলেন, আমাদের নিজস্ব যা ছিল তার থেকেও প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট উৎপাদন কমে গেছে। যে সব এলাকাতে গ্যাসের সমস্যা, আমি অনুরোধ করব তারা যেন এলপিজি ব্যবহার করেন।

এছাড়া বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলো চালানোর সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আজকের বৈঠকে। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেচ মৌসুমের জমিতে সেচ দেওয়া যাবে। বেশি প্রয়োজন পড়লে তা সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত করা যাবে। তবে রাত ১২টার আগে সেচ দেওয়া যাবে না।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১২ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সিএনজি পাম্প স্টেশনগুলোকে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।