শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

আবারও পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবারও পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

 

আগামী পহেলা নভেম্বর বানিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবার আগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা–মাওয়া অংশে আরেকদফা পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করছে।

বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে প্রথম ট্রেনটি মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন থেকে ঢাকার গেন্ডারিয়া স্টেশনের দিকে যাত্রা শুরু করে। এ সময় ট্রেনের গতিসীমা ছিলো ঘন্টায় ৬০ কিলোমিটার।

পরবর্তীতে এই ট্রেনটি গেন্ডারিয়া থেকে ৮০ কিলোমিটার গতিতে মাওয়া আসার কথা রয়েছে। বুধবার পরীক্ষামূলক এই ট্রেনটি ৬০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে ঢাকা–মাওয়া পথে চারদফা চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা–মাওয়া অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম জানান, মূলত বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের আগে আরেকদফা গতি পর্যবেক্ষণের জন্য পরীক্ষমূলক ট্রেন চলাচল করছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১ লা নভেম্বর থেকে এই পথে বানিজ্যিকভাবে ট্রেন চলাচলের কথা রয়েছে।

 

কায়সার হামিদ / আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।