সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ইরানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করলে আবারও ইরানে বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান যদি নতুন কোরে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনও দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। এছাড়া সামাজিক মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় দাবি করায়, ইরানের সর্বোচ্চ নেতার তীব্র সমালোচনা করেন ট্রাম্প।

সাম্প্রতিক সময়ে খামেনিকে তিনি একটি কুৎসিত মৃত্যু থেকে বাঁচিয়েছেন বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ ইরান। ট্রাম্পের বলার ধরন ঠিক করতে বলেছেন, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More