শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আবর্জনা থেকে সংগ্রহ করা পলিথিন দিয়ে টুপি ও মেয়েদের ব্যাগ তৈরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আবর্জনা থেকে সংগ্রহ করা পলিথিন দিয়ে টুপি ও মেয়েদের ব্যাগ তৈরি

আবর্জনা থেকে সংগ্রহ করা পলিথিন দিয়ে টুপি ও মেয়েদের ব্যাগ তৈরি করছেন কেনিয়ার এক নাগরিক। তার উদ্দেশ্য- মাটি ও পরিবেশ রক্ষায়, অপচনশীল বস্তু পুনরায় ব্যবহার করা। এতে ভালো আয়ও হচ্ছে।

এসব টুপি তৈরি করেছেন কেনিয়ার রাজধানী নাইরোবির বস্তির বাসিন্দা- লুসি মাইনা। এগুলোর মূল উপাদান- ব্যবহার করা পলিথিন। ২০১৫ সাল থেকে পরিবেশ দূষণ রোধে, জনসচেতনতা বাড়াতে অপচনশীল আবর্জনা দিয়ে এসব পণ্য তৈরি শুরু করেন তিনি।

লুসি মেইনা বলেন “পণ্যটি তৈরি করতে আমি এই উপাদানটি ব্যবহার করি। এই জায়গাটি আবর্জনার পাহাড় হিসেবে সবার কাছে পরিচিত। এর কারণে স্থানীয়রা স্বাস্থ্য-সংক্রান্ত নানা জটিলতায় ভুগছে। এই আবর্জনা কমিয়ে সমস্যার কিছুটা সমাধানের চেষ্টা করছি”

টুপি ছাড়া, বিভিন্ন ধরনের ব্যাগও তৈরি করছেন তিনি। বাজারে এগুলোর চাহিদাও রয়েছে।

তিনি আরও জানান “আমি কিছু বেকার নারীকে কীভাবে ব্যাগ তৈরি করতে হয়, তা শিখিয়েছি। অর্থ উপার্জন করতে পেরে তারা এখন খুশি। নাইরোবির অনেকেই এই পণ্যের সাথে পরিচিত। মোম্বাসা, লামু, নয়েরি ও মুরাঙ্গা এলাকাতেও এসব পণ্য পাঠানো হয়।”

নাইরোবির এই আবর্জনার স্তূপ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে ২০০৭ সাথে সতর্ক করেছিল জাতিসংঘ।