দীপ্ত নিউজ
জাতীয়

আন্দোলনে সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আন্দোলনে সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত।

রবিবার (৪ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেনের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রবিধান (পিআরবি) আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

আদালতে আইনজীবীরা বলেছেন, পিআরবিতে বলা আছে, গুলি করার আগে পুলিশকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। জীবন রক্ষার্থে সর্বশেষ ধাপ হিসেবে পুলিশ গুলি করতে পারবেন। তবে নির্বিচারে গুলি করা যাবে না।

উল্লেখ্য, গত ২৯ জুলাই সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি।

 

এসএ/দীপ্ত সংবাদ