দীপ্ত নিউজ
বাংলাদেশ

আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ

কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

রবিবার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে জেলায় জেলায় সহিংসতায় মাত্র তিন সপ্তাহে কয়েকশ মানুষের প্রাণহানির তথ্য আসে। আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। ৫ আগস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান।

এরপর সরকারবিহীন সাংবিধানিক সংকটের ৪ দিনে পুলিশসহ বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে।

আল/ দীপ্ত সংবাদ