শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

আদানির কয়লার দামে ‘সংশোধন’ চায় পিডিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আদানির কয়লার দামে ‘সংশোধন’ চায় পিডিবি
আদানির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির সংশোধন চায় বাংলাদেশ

ভারতের সাবেক শীর্ষ ধনী শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপ অব কোম্পানিজের অঙ্গপ্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় বিষয়ক যে চুক্তি সাক্ষর করা হয়েছিল, তার সংশোধন চাইছে বাংলাদেশ।

বাংলাদেশে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের জন্য সাক্ষর করা হয়েছিল এই চুক্তি; কিন্তু বিপিডিবির কর্মকর্তাদের দাবি— খোলাবাজারে কয়লার যে দাম, তার তুলনায় চুক্তিতে কয়লার দাম প্রায় দ্বিগুণ ধরেছে আদানি গ্রুপ।

আদানির সঙ্গে স্বাক্ষরিত চুক্তির সংশোধন চায় বাংলাদেশ

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বিপিডিপির এক কর্মকর্তা বলেন, ‘চুক্তিতে আদানি গ্রুপ প্রতি টন কয়লার দাম ধরেছে ৪০০ ডলার; কিন্তু আমাদের মতে এই মূল্য হওয়া উচিত ছিল ২৫০ ডলারেরও কম।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘খোলাবাজারে কয়লার দাম কেমন— আমরা জানি। কারণ বিদ্যুৎকেন্দ্রগুলো চালানোর জন্য নিয়মিতই কয়লা কিনতে হয় আমাদের।’

‘ইতোমধ্যে আমরা আদানি গ্রুপের সঙ্গে যোগাযোগ করে চুক্তি সংশোধনের ব্যাপারে আমাদের অবস্থান জানিয়েছি; দেখি, তারা কী উত্তর দেয়।’