আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এমআরটি লাইন–৬ এর দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল রুটে পরীক্ষামূলকভাবে আজ। শুক্রবার (৭ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, ‘সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার বিকেল ৪টায় আগারগাঁও থেকে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করবেন।’

ছিদ্দিক বলেন, ‘চলতি বছরের অক্টোবর থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।‘ নির্ধারিত সময়ের মধ্যে এমআরটি লাইন–৬ এর সংশ্লিষ্ট সব কাজ শেষ করতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।

আগারগাঁও–মতিঝিল অংশে পরীক্ষামূলক চলাচল সফল হলে শুরু হবে ট্রায়াল। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল।

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের সাতটি স্টেশন রয়েছে। সেগুলো হলো– বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব ও মতিঝিল। আগামী ১৫ অক্টোবরের মধ্যে তারা পরীক্ষামূলক চলাচল শেষ করতে চায়। এরপর যাত্রী নিয়ে চলাচল শুরু হবে।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন। এরপর উত্তরা–আগারগাঁও মেট্রোরেলের কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে আগারগাঁও–মতিঝিল সেকশন চলতি ডিসেম্বরে চালুর ঘোষণা দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ।

চলতি বছরের জুন পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল অংশে কাজের অগ্রগতি ৯৫ শতাংশেরও বেশি। মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজের অগ্রগতি সাড়ে ৭ শতাংশ। মেট্রোরেল প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

 

আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More