শিরোনাম
চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ: আসিফ মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সন্দিহান থাকব: নুসরাত তাবাসসুম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট জলবায়ু তহবিল থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ
দীপ্ত নিউজ
রাজধানী

আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ও রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ–পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।‌ এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে।

এর আগে শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পাশেই পুলিশ সদস্যরা ডিউটিরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ–পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি বলেন, এডিবি ভবনের সামনের রাস্তায় হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশেই আমাদের পুলিশ ডিউটি করছিল। মোটরসাইকেলে এসে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।