শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১০ বাংলাদেশী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১০ বাংলাদেশী আটক

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ১০ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকদের মধ্যে একজন নারী ও দুইজন শিশু রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার বিভিন্ন সময়ে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ ছাড়া উথলী বিওপির পৃথক এক অভিযানে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন, মহেশপুরের কুসুমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মুকুল হোসেন (৪৪), বরগুনার বেতাগী থানার বুড়মজুমদার গ্রামের অজয় কুমার হাওলাদার (৩৭), গোপালগঞ্জের কোটালিপাড়া থানার লাটেঙ্গা গ্রামের নবকুমার মৃধার ছেলে রিপন মৃধা (২৮), গোপালগঞ্জ সদর থানার বোড়াশী গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুমতি বিশ্বাস (২৪), একই থানার রঘুনাথপুর গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (২৫), কক্সবাজারের পেকুয়া থানার সরকারি ঘোনা গ্রামের ইউসুফ গণী (৫৪) ও সিলেটের মাইয়ারচর গ্রামের আব্দুল মানিকের ছেলে নুর আলম (২৬)।

বিজিবি জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন কুসুমপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের চাপাতলা এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় এক দালাল ও এক নারীকে আটক করে। এ ছাড়া বুধবার বেলা দেড়টার দিকে মাটিলা বিওপির পৃথক অভিযানে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে দুইজনকে আটক করে বিজিবি।

অপর এক অভিযানে বাঘাডাংগা বিওপির বিজিবি সদস্যরা ৬ জনকে আটক করে। এদের মধ্যে দুইজন শিশু। আটক ব্যক্তিরা অবৈধভবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে দাবি করেছে বিজিবি। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটক শিশুদের যশোরের জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। অন্যান্য আটক ব্যক্তিদের নামে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শাহরিয়ার