শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

অবৈধভাবে বালু উত্তলনের দায়ে যুবকের কারাদণ্ড

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অবৈধভাবে বালু উত্তলনের দায়ে যুবকের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে তরিকুল ইসলাম (৩৪) নামে এক যুবকের দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের তাবারক আলীর ছেলে।

শুক্রবার (২৯ মার্চ) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের ছাত্তার মোড় সংলগ্ন পদ্মা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচলনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.জুবায়ের হোসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার বোগলাউড়ি ঘাটসহ বেশকিছু পয়েন্টে অবৈধভাবে বালু উত্তলন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে মো. তাবারক আলী নামে একজকে বালু উত্তলনের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত রাখা হবে।

 

তারেক/ সুপ্তি/ দীপ্ত সংবাদ