// Script from below please place globally in the ------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------

অন্তর্বর্তী সরকার: ড. ইউনূ‌সের হাতে থাকছে যেসব মন্ত্রণালয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টাসহ ১৪ জনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ভাগ করে দেয়া হয়।

এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, গৃহহান ও গণপূর্ত মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণায়, কৃষি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ–পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বেসামররিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, বৃহস্প‌তিবার (৮ আগস্ট) ড. ইউনূ‌সের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। রাত ৯টা ২১ মিনিটে বঙ্গভবনে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন সদস্য।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More