শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
জাতীয়

অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা

নেটওয়ার্ক স্থানান্তরের জন্য ৯৬ ঘণ্টা অনলাইনে ভ্যাটের সব কার্যক্রম (আইভাস বা সমন্বিত ভ্যাট প্রশাসন ব্যবস্থা) বন্ধ থাকবে।

রবিবার (১৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৯৬ ঘণ্টা আইভাস পদ্ধতির সব কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ওই সময় করদাতারা অনলাইনে কর পরিশোধ, ই–পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাব করার সেবা পাবেন না।

সব কার্যক্রম বন্ধের কারণ ব্যাখ্যা করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনবিআর তাদের নেটওয়ার্ক সেবার ভেন্ডর পরিবর্তন করেছে। আগের ভেন্ডর এক্সেস টেলিকম (বিডি) লিমিটেডের এর কাছ থেকে নতুন ভেন্ডর বিডিকম অনলাইন লিমিটেডের নেটওয়ার্ক বুঝে নেয়া, সচল ও সম্পূর্ণ অনলাইন করার জন্য ৯৬ ঘণ্টা সময় দরকার।

এর পরিপ্রেক্ষিতে আইভাস পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট সব করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কাজ ওই সময়ের আগে অথবা পরে সারতে অনুরোধ করেছে এনবিআর।

 

এসএ