বিশ্বকাপের হতাশা এখন অতীত। নতুন দলের পাশাপাশি নতুন পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) টাউনসভিলে বাংলাদেশ সময় বিকেল চারটায় মুখোমুখি হবে দু‘দল। দুই দলের দ্বিতীয় ম্যাচটি হবে আগামী মঙ্গলবার ব্রিসবেনে।
বিশ্বকাপের পর এটিই দুই দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ বিশ্বকাপে শেষ ৩২য়ের পর্বে বিদায় নিয়েছিলো সকারুরা। সেলেসাওদের যাত্রা থেমেছিলো শেষ ষোলোতে, নরওয়ের কাছে অপ্রত্যাশিত হারে। ফলে দুই দলের জন্যই এবারের প্রীতি ম্যাচ কেবল প্রস্তুতি নয়, বরং নতুনভাবে দল গুছিয়ে নেওয়ার সুযোগ।
বিশ্বকাপের পর ব্রাজিল দলে বড় পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ এবং আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে বিশ্বকাপের স্কোয়াড থেকে রাখা হয়েছে মাত্র ৯ জনকে।
অস্ট্রেলিয়ার সামনে জানুয়ারি–ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এশিয়ান কাপ। তার আগে ব্রাজিলের বিপক্ষে দুই ম্যাচ তাই নিজেদের নতুন দল ও পরিকল্পনা যাচাইয়ের বড় সুযোগ।