শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

৯৭তম অস্কারে সেরা ছবি ‘আনোরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৯৭তম অস্কারে সেরা ছবি ‘আনোরা’

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৭তম আসর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় পুরস্কারের অনুষ্ঠানটি শুরু হয়।

প্রেম, নারীর সামাজিক অবস্থান এবং সাংস্কৃতিক সংঘাতের প্রতিচ্ছবির সিনেমা ‘আনোরা’ জিতে নেয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার। সেরা সিনেমা, সেরা নির্মাতা ও সেরা অভিনেত্রীর তিনটি অস্কার জিতে নিয়েছে ‘আনোরা’।

‘আনোরা’ সিনেমা পরিচালনার জন্য নির্মাতা শন বেকার পেয়েছেন সেরা পরিচালকের পরুস্কার; সেরা অভিনেত্রী হয়েছেন ‘আনোরা’ সিনেমায় অভিনয় করে মাত্র ২৫ বছর বয়সী মাইকি ম্যাডিসন।

‘আনোরা’ সিনেমায় কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক যৌনকর্মীর প্রেমে পড়ে। দুজন বিয়ে করে; কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতে এই সিনেমাটি।

এদিকে অস্কারে ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অভিনেতা অ্যড্রিয়েন ব্রডি।

এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিইরিন কালকেইন এবং পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা।