শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন রুপার্ট মারডক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৯৩ বছর বয়সে পঞ্চম বিয়ে করলেন রুপার্ট মারডক
রুশ জীববিজ্ঞানী স্ত্রী এলেনা জুকোভার সঙ্গে রুপার্ট মারডক। ছবি: সংগৃহীত

৯৩ বছর বয়সে আবার বিয়ে করলেন মিডিয়া মোগল রুপার্ট মারডক। এটি তার পঞ্চম বিয়ে। কনে ৬৭ বছর বয়সী রুশ জীববিজ্ঞানী এলেনা জুকোভা।

প্রেম মানে না কোনো বাধা! আবারও প্রামণ করলেন, মিডিয়া মোগল রুপার্ট মারডক। বয়স ৯৩ তো কি হয়েছে, প্রেম মুখ্য বিষয়। ভালোবেসে ৬৭ বছর বয়সের রুশ জীববিজ্ঞানী এলেনা জুকোভাকে বিয়ে করলেন এই ধনকুবের।

শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মারডকের আঙুর বাগানে হয় বিয়ের অনুষ্ঠান। চলতি বছরের মার্চে তার সঙ্গে এলেনার বাগ্‌দান হয়।

গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রের সাবেক পুলিশ কর্মকর্তা অ্যান লেসলি স্মিথের সঙ্গে মারডকের বাগ্‌দান হয়েছিল। বিয়ের পরিকল্পপনাও করেছিলেন তারা। কিন্তু পরের মাসে খবর আসে এই বিয়ে আর হচ্ছে না। তখন থেকেই এলেনার সঙ্গে মারডকের প্রেমের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে।

অবশ্য ২০২২ সালে অ্যানের সাথে সম্পর্ক চলাকালে সংবাদমাধ্যমকে মারডক বলেছিলেন, এটাই তার শেষ প্রেম। কিন্তু প্রেমিক পুরুষের প্রেম যে ফুরোয়নি, তা আবারও প্রমাণ হলো।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মারডকের ছয় সন্তান আছে। তিনি নিউজ করপোরেশনের ইমেরিটাস চেয়ারম্যান। এই করপোরেশনের মালিকানায় রয়েছে ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, সান ও টাইমসের মতো গণমাধ্যম।

মারডক ও এলেনার দেখা হয়েছিল একটি পার্টিতে, যার আয়োজক ছিলেন চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেং। তিনি মারডকের সাবেক স্ত্রী।

রুপার্ট মারডকের প্রথম স্ত্রী ছিলেন, প্যাট্রিসিয়া বুকার। ১৯৫৬ সালে তাদের বিয়ে হয়। ১৯৬৭ সালে তাদের বিচ্ছেদের পর, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আন্না মানকে বিয়ে করেন তিনি। চতুর্থ বার এ ধনকুবের বিয়ের পিড়িতে বসেন ২০১৬ সালে।

যুক্তরাষ্ট্রের মডেল–অভিনেত্রী জেরি হলের সাথের সেই বিয়ে টিকে ছিল ২০২২ সাল পর্যন্ত।