সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ দিন বিঘ্নিত হবে বাংলাদেশ স্যাটেলাইট সম্প্রচার সেবা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট ১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ স্যাটেলাইন কোম্পানি লিমিটেড (বিএসসিএল) জনসংযোগ মুখপাত্রওমর হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে ২বার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট ১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

সম্ভাব্য সময়সূচি হলো২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট; মোট ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট; মোট ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট; মোট ১২ মিনিট ও ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট; মোট ১৩ মিনিট।

এছাড়াও ৩ অক্টোবর ৯ টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট; মোট ১৩ মিনিট, ৪ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট; মোট ১২ মিনিট এবং ৫ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪০ মিনিট; মোট ১১ মিনিট ও ৬ অক্টোবর ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট; মোট ৮ মিনিট বিঘ্ন ঘটতে পারে।

বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসসিএল দেশের প্রথম স্যাটেলাইট বাংলাদেশ স্যাটেলাইট(বিএস) এর মাধ্যমে বর্তমানে দেশিবিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দিচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More