শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

৮ কোটি টাকার সোনাসহ ৪ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৮ কোটি টাকার সোনাসহ ৪ জন গ্রেফতার

চট্টগ্রামের মইজ্জারটেক এলাকা থেকে প্রায় ৮ কোটি টাকার সাড়ে ৯ কেজি সোনাসহ দু‘জন নারী ও দু‘জন পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মারসা পরিবহনের একটি যাত্রীবাহী গাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতদের সবার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।

সিএমপির অতিরিক্ত উপ– পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ শরিফুজ্জামান জানান, কাপড় দিয়ে তৈরি বিশেষ ধরণের বেল্টের মাধ্যমে বারগুলো নিয়ে নারী চোরাকারবারিদের শরীরের ভেতরে করে চালানটি আনা হচ্ছিল। সন্দেহ এড়াতে তাদের সঙ্গে দুই জন শিশুকে নিয়ে এসেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী গাড়িটির গতি রোধ করলে সন্দেহ জনক আচরণ করতে শুরু করে তারা। একপর্যায়ে শরীর তল্লাশি করলে সোনার চালানটি ধরা পড়ে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালানটি কক্সবাজার থেকে আনার কথা শিকার করেছে তারা। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে ব্যাপারে কোনো তথ্য এখনো দেয়নি।

 

রুনা আনসারী/ইমাম/দীপ্ত নিউজ