শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৭ দিনের রিমান্ডে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৭ দিনের রিমান্ডে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

আবগারি দুর্নীতি মামলায় ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

শুক্রবার (২২ মার্চ) দিল্লির রাউস এভিনিউ আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুনানি শেষে বিচারক ৭ দিন মঞ্জুর করেন।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী; যিনি পদে থাকাকালে গ্রেপ্তাতার হলেন। আম আদমি পার্টির এই নেতাকে ভারতের জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে গ্রেপ্তার করায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন বিজিপি সরকার।