শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বিনোদন

৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি: পরীমনি

দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ বিএনপি অনুষ্ঠানে হাজির হওয়া বিতর্কের জন্ম দিয়েছে। এ নিয়ে চলছে আলোচনা–সমালোচনা। বিষয়টিকে সহজভাবে নেননি বিনোদন অঙ্গনের অনেকেই।

এবার ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ফোড়ন কেটেছেন চিত্রনায়িকা পরীমণি। বলেছেন, ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ ফেসবুকে পরীমণি লিখেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।’

যদিও স্ট্যাটাসটিতে পরীমণি সরাসরি অপু বিশ্বাসের নাম উল্লেখ করেননি, তবে তার অনুরাগীরা সে নাম ফাঁস করেছেন মন্তব্যে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন।

 

এসএ