শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজনীতি

৬ প্রতীক নিয়ে বিকেলে ইসিতে যাবে এনসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৬ প্রতীক নিয়ে বিকেলে ইসিতে যাবে এনসিপি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রবিবার (২২ জুন) বিকালে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনপত্র জমা দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২১ জুন) দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (২২ জুন) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিতে যাবে এনসিপি প্রতিনিধিদল।

গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের দল এনসিপি আত্মপ্রকাশ হয় ২৮ ফেব্রুয়ারি।

নির্বাচনী প্রতীক প্রশ্নে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, মূলত আমরা ৫ থেকে ৬টি প্রতীক ঠিক করেছি। আবেদন জমা দেওয়ার পরে গণমাধ্যমে সেটা প্রকাশ করতে চাই।

এর আগে, গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। দল হিসেবে নিবন্ধন পেতে ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কমিশন। এরপর গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়ানোর জন্য ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি দেয় এনসিপি। পরে ইসি ২২ জুন পর্যন্ত রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাড়ায়।

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির আবেদন গ্রহণের শেষ দিনও আজ।

 

এসএ