শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

ফিলিপাইনের দ্বীপ মিন্দানাওয়ে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

বিবৃতিতে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৬টা ৩০মিনিটে ঘটেছে এই ভূমিকম্প। কম্পের উৎপত্তিস্থল ছিল বার্কেলোনা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। তবে এ ভূকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

বার্কেলোনার পার্শ্ববর্তী শহর লিঙিগের পৌরসভার কর্মকর্তা ইয়ান অনসিং এএফপিকে বলেন, “ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। আমি ঘুমিয়ে ছিলাম, হঠাৎ জেগে দেখি— ঘরের আসবাবপত্র কাঁপছে। প্রায় ১০–১৫ সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন।”

আরেক কর্মকর্তা জেরোমি রামিরেজ জানিয়েছেন, কম্পন ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। সেই সঙ্গে তিনি বলেছেন, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিভিন্ন দেশে যে মাত্রার ক্ষয়ক্ষতি হয়, সেই তুলনায় বার্কেলোনা ও তার আশপাশে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কম।

এএফপিকে তিনি বলেন, “এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে যা জেনেছি—কিছু বাড়িঘর ভেঙে পড়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

সূত্র : এএফপি, ভয়েস অব আমেরিকা

সুপ্তি/ দীপ্ত সংবাদ