শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপাইনের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। বৃহস্পতিবার (১৫ জুন) সকালের দিকে রাজধানী ম্যানিলার কাছের কোনো অঞ্চলে উৎপত্তি হয় ভূমিকম্পটি। সূত্রে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, রাজধানী থেকে ১৬০ কিলোমিটার দূরে মিন্দারো দ্বীপ ভূমিকম্পের উৎপত্তিস্থলছিল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয় এটি। ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই বড় ধরনে ক্ষতির আশঙ্কায় ম্যানিলা থেকে বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র ও সহকারী সচিব বার্নার্ডো রাফায়েলিতো আলেজান্দ্রো বলেন, ‘রেল ও বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে এখন পর্যন্ত ভূমিকম্পের বড় ধরনের প্রভাবের কোনো খবর পাওয়া যায়নি এবং আমরা আশা করছি কোনো ক্ষয়ক্ষতি হবে না।’

এসএ/দীপ্ত নিউজ