শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৫ বছর রাজনীতি থেকে নিষিদ্ধ ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫ বছর রাজনীতি থেকে নিষিদ্ধ ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনীতি থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তোষাখানা মামলায় ইসলামাবাদের একটি আদালত এ সাজার ঘোষণা দেন।

শনিবার (৫ আগস্ট) তোশাখানা মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ার এ রায় দেন।

সাজা ঘোষণার পরপরই লাহোর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম।

হুমায়ুন দিলাওয়ার বলেন, ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে জাল বিবরণ জমা দিয়েছেন। তিনি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। নির্বাচনী আইনের ১৭৪ ধারার অধীনে পিটিআই প্রধানকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

চলতি বছরের ১০ মে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রির অভিযোগে মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। গত বছর রাষ্ট্রীয় উপহারের মালামাল বিক্রির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না ইমরান খান। এমনকি তার আইনজীবীরাও অনুপস্থিত ছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান। তার আইনজীবীরা বলেছেন, অবিলম্বে তারা আদালতে আপিল করবেন।

এসএ/দীপ্ত নিউজ