শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

৫৮ বছর বয়সে এসএসসি পাশ ইউপি সদস্যের

আদীব জামাল
আদীব জামাল
৫৮ বছর বয়সে এসএসসি পাশ ইউপি সদস্যের

কুড়িগ্রাম রাজারহাট উপজেলায় সাবেক ইউপি সদস্য ( মোঃ শাহ আলম মিয়া) ৫৮ বছর বয়সে এসএসসি পাশ করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সোমবার (৭ আগস্ট) প্রকাশিত ফলাফলে শাহ আলম জিপিএ– ২.৪১ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

চলতি বছর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের কেশমত পুনকর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ও রাজারহাট ইউনিয়ন ৩ নং ওর্য়াডের সাবেক সদস্য ছিলেন।

শাহা আলম মিয়া জানান, আমি ভালো লাগা আর শখের বসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি প্রোগ্রামে কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই, আল্লাহর রহমতে পাশও করেছি। আমার ইচ্ছে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তা হলো বিএ পাশ করবো।

তিনি আরও জানান, আমি এর আগে মাদ্রাসার ছাত্র ছিলাম। সংসারে অভাব অনটনের কারনে বেশি পড়াশোনা করা সম্ভব হয় নাই। অর্থাভাবে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়।

গত ট্রামে আমি ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলাম। কিন্তু সবখানে পড়ালেখার দরকার। পড়ালেখা জানা থাকলে মানুষ কোথাও আটকে থাকে না। তাই পড়াশোনা চালিয়ে যাবো।

আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জানান, আমি কাঁচামালের ব্যবসা করি। ধৈর্য, ইচ্ছে না থাকা ও বাবা–মায়ের শত চেষ্টার পরেও পড়ালেখা করি নাই। তবে আমার বাবা এসএসসি পাশ করে এবার দৃষ্টান্ত স্থাপন করলো।

কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবেদ আলী বলেন, মানুষের সেবা করার পাশাপাশি এ বয়সে তার লেখাপড়ার ইচ্ছা এটা খুবই প্রশংসনীয়। শিক্ষার প্রতি তার এরকম আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবে।

 

এসএ/দীপ্ত নিউজ