শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

৫২ ঘণ্টা পর সচল নবীনগর-চন্দ্রা মহাসড়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৫২ ঘণ্টা পর সচল নবীনগর-চন্দ্রা মহাসড়ক

প্রশাসনের আশ্বাসে প্রায় ৫২ ঘণ্টা পর আশুলিয়ার নবীনগর–চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছেন বার্ডস গ্রুপের শ্রমিকেরা।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে যৌথ বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর–চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক।

শ্রমিকরা বলেন, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশন,বার্ডস গামের্ন্টেস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড কারখানায় কর্তৃপক্ষ এক নোটিশের মাধ্যমে বন্ধ ঘোষণা করে। এসময় শ্রমিকদের বেতন সেপ্টেম্বর মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেওয়ার আশ্বাস দেন কর্তৃপক্ষ। তবে বেতন পরিশোধ করলেও অন্যান্য বেনিফিট ও ক্ষতিপূরণ পরিশোধ না করায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, ১টার দিকে মালিকপক্ষ সব বকেয়া দেওয়ার আশ্বাস দেন। এরপরেই শ্রমিকরা সড়ক থেকে সরে যান।

 

এসএ