শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

৪ কোটি ২০ লাখ ডলার পাবেন টুইটারের বহিস্কৃত সিইও পরাগ আগারওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
৪ কোটি ২০ লাখ ডলার পাবেন টুইটারের বহিস্কৃত সিইও পরাগ আগারওয়াল

ইটারের সিইও পদ থেকে বহিস্কৃত হলেও, প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার পাবেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগারওয়াল। এদিকে, টুইটারের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ায় এখন বোর্ডের একমাত্র পরিচালক ইলন মাস্ক।

গত বছরের নভেম্বরে টুইটারের সিইও হিসেবে দায়িত্ব গ্রহন করেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগারওয়াল। সিইও হিসাবে এক বছর পূর্ণ হওয়ার কয়েকদিন আগে গত ২৭ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক। মালিকানা গ্রহণের পরই পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেন তিনি।

২০১১ সালে টুইটারে কাজ শুরু করেন ৩৭ বছর বয়সী পরাগ আগারওয়াল। ২০১৭-তে সিটিও এবং ২০২১ সালে সিও হন তিনি। এরআগে মুম্বাইয়ের আইআইটি থেকে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন পরাগ।

চাকরি হারালেও কপাল একেবারে শূন্য নয়। গবেষণা সংস্থা ‘ইক্যুইলার’ জানিয়েছে, মালিকানা বদলের ১২ মাসের মধ্যে যদি পরাগকে বরখাস্ত করা হয়, তা হলে প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার দিতে হবে পরাগ আগারওয়ালকে।

১৯৮৪ সালের ২১ মে রাজস্থানের আজমেরিতে জন্ম পরাগের। বাবা ছিলেন ‘ডিপার্টমেন্ট অফ অ্যাটোমিক এনার্জি’ বিভাগের শীর্ষ আধিকারিক। মা অর্থনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপিকা। তাঁর স্ত্রীর নাম বিনীতা আগরওয়াল। গণমাধ্যমের তথ্য বলছে, দুই সন্তানের জনক পরাগের মোট সম্পদের পরিমাণ প্রায় ১২১৮ কোটি টাকা।